শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ PM
ওসমান হাদির খুনিদের দাফনের পর শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার পর সন্ধ্যার পরে ছেড়ে যান ছাত্র-জনতা

ওসমান হাদির খুনিদের দাফনের পর শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার পর সন্ধ্যার পরে ছেড়ে যান ছাত্র-জনতা © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরঘুমে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। হাদি হত্যার খুনিদের বিচারের দাবিতে ফের উত্তাল হয়ে উঠে শাহবাগ এলাকা। আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদিকে দাফনের পর খুনিদের বিচার দাবিতে অবস্থান নেন হাজার হাজার ছাত্র-জনতা, দেন নানা স্লোগান। পরে সন্ধ্যা ৬টার পর শাহবাগ এলাকা ছেড়ে যান তারা। 

সরেজমিনে দেখা গেছে, ওসমান হাদির সমাধিস্থলে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। শাহবাগ থানার সামনে পুলিশ ও সেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে রেখেছে। 

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।  জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়। 

আরও পড়ুন : জাতীয় কবি নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। 

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন।

গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950