বিপিএলে হাদির স্মরণে ১ মিনিট নীরবতা, মুশফিক ধরলেন মোনাজাত

২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ PM
বিপিএল

বিপিএল © সংগৃহীত

বিপিএলের ১২তম আসর শুরু হয়েছে আজ। তবে এবারের বিপিএলটা শুরু হলো একটু ভিন্নভাবে। বিপিএলের শুরুতেই শহীদ ওসমান হাদিকে সম্মান জানানো হয় ভিন্নভাবে।ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে শহীদ ওসমান হাদি স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তবে সবাই যখন নীরবতা পালন করছিলেন ঠিক তখনই রাজশাহী তারকা মুশফিকুর রহিমকে দেখা যায় অন্যভাবে। তিনি মোনাজাত ধরে দোয়া করছিলেন।

বিপিএলের শুরুতে আজ মুখোমুখি হয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সেই ম্যাচের শুরুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ আরও অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা শেষে বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার স্মরণে বিসিবি আগেও ফেসবুক পোস্টে শোকবার্তা জানিয়েছিল। আজ বিপিএলের শুরুর দিনেও তাকে উৎসর্গ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুশীলন করতে করতে বিরক্তি এলেও থামা যাবে না
  • ২৮ নভেম্বর ২০২৬
অনুষ্ঠানে উপস্থিতি প্রধানমন্ত্রী, বক্তব্য দিচ্ছিলেন ভিসি—এর…
  • ২৮ নভেম্বর ২০২৬
প্রসববেদনায় থামল বাস, নার্স ডেকে আনতেই চলন্ত বাসে জন্ম নিল …
  • ২৮ নভেম্বর ২০২৬
পদ ২৯৫, ডাক বিভাগে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে যারা
  • ২৮ নভেম্বর ২০২৬
সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে জরুরি নিয়োগের দাবি
  • ২৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
  • ২৮ নভেম্বর ২০২৬