হাদির হত্যাকারীরা অন্য দেশে পালিয়েছে কি না, এখনো নিশ্চিত নয় পুলিশ

২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ PM
শরিফ ওসমান হাদি

শরিফ ওসমান হাদি © সংগৃহীত ও সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছেন কি-না, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলামের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা। মূল সন্দেহভাজনদের সঠিক অবস্থান শনাক্তে এখনও তদন্ত চলমান রয়েছে বলে সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন শফিকুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়, রবিবার দুপুরে শফিকুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, গত আটদিনে তারা মামলাটির বিষয়ে ‘বেশখানিকটা অগ্রগতি’ সাধন করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, ‘কারা ঘটনাটা ঘটাইছে এবং যে অস্ত্র ও মোটরসাইকেল ব্যবহার করে ঘটনাটা ঘটানো হয়েছে, সেটা আমরা ইতোমধ্যেই উদ্ধার করেছি। বেশ কয়েকজন আসামিকে গ্রেফতারও করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এখন আমরা অন্য আসামিদের ব্যাপারে জানার চেষ্টা করতেছি।’

এদিকে আজ রবিবার সন্ধ্যার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে না পারলে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষুব্ধরা। এ অবস্থায় সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে সেখানে হাদির হত্যা মামলার তদন্তের ব্যাপারে সবশেষ তথ্য জানাবেন। মামলার তদন্তকারী সংস্থার প্রধান হিসেবে ওই সংবাদ সম্মেলনে ডিবি প্রধানও উপস্থিত থাকার কথা রয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9