হাদির কবরের পাশে কুকুরের ছবিটি বানোয়াট: পুলিশ

২১ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ PM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © টিডিসি সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থলের পাশে একটি কুকুর দাঁড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রবিবার (২১ ডিসেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওসমান হাদির কবরের পাশে কুকুর দাঁড়িয়ে আছে এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। 

তিনি আরও বলেন, সমাধিস্থলটি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের নিরাপত্তায় পরিবেষ্টিত আছে এবং এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

এর আগে, ডিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। সমাধিস্থলটি নিরাপত্তা পরিবেষ্টিত এবং এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো।’
 
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।

আরও পড়ুন: হাতিরঝিলে বাসা থেকে একই পরিবারের দুই শিশুর লাশ উদ্ধার

এর আগে, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  
১৯ ডিসেম্বর সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। ২০ ডিসেম্বর দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান হাদির বড়ো ভাই আবু বকর সিদ্দিক। এরপর শহীদ হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয়।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। জানাজার আগে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

৪৩ বছরের অপেক্ষার অবসান, খাগড়াছড়িতে চালু হলো ট্রেজারি কার্য…
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে অস্ত্রসহ ঘোরাঘুরির সময় যুবককে আটক করলেন ছাত্রদল নেতা…
  • ১০ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা পেছানো নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাবি
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে গুরুতর আহত ব্যক্তির পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
সবচেয়ে বেশি খারাপ ইংরেজি-আইসিটিতে, এরপরই বাংলায়— বাকি কোন স…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950