ওসমান হাদির কবরে আজও মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে করছেন দোয়া

২১ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ PM
হাদির কবর দেখতে এসে অশ্রুসিক্ত নয়নে দোয়া করছেন জনতা

হাদির কবর দেখতে এসে অশ্রুসিক্ত নয়নে দোয়া করছেন জনতা © টিডিসি ফটো

ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে গতকাল শনিবার (২০ ডিসেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তা‌কে দাফন করা হয়। 

রবিবার (২১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। রবিবার (২১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হাদির কবর দেখতে মানুষের ঢল নেমেছে। সমাধিস্থলে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের গেটের বাইরে দাঁড়িয়েই তাদেরকে হাদির জন্য দোয়া করতে দেখা যায়। কেউ দুহাত তুলে অঝোরে কাঁদতে থাকেন, কেউ নিচুস্বরে কোরআনের আয়াত পাঠ করেন। 

এর আগে, শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে হাদির জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টা ২০ মিনিটের দি‌কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তা‌কে সমাহিত করা হয়। এ সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান। ব্যাপক জনসমাগম হওয়ায় অনেকে কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন। 

প্রসঙ্গত, এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় পেছনে থেকে আসা মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হাদি মারা যান। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ দেশে আনা হয়।

জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষা…
  • ১০ নভেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950