শহীদ ওসমান হাদির কবর জিয়ারত জকসুর শিবির প্যানেলের প্রার্থীদের

২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন জকসুর শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করছেন জকসুর শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্যের প্রার্থীরা। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা।

এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে জকসুর শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পদপ্রার্থী এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎শাখা শিবিরের সভাপতি ও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আজ আমরা তার কবর জিয়ারত করেছি। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদি ছিলেন একজন লড়াকু সৈনিক। তিনি কেবল একটি নাম নন, বরং তরুণদের হৃদয়ে জ্বলতে থাকা এক চেতনা। শহীদের রক্ত কখনো বৃথা যায় না ইনশাআল্লাহ, শহীদ হাদির অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করব।

আরও পড়ুন : আধুনিক শিক্ষাব্যবস্থাসহ জবি শিবিরের ২১ দফার ইশতেহার ঘোষণা 

শাখা শিবিরের সাধারণ সম্পাদক ও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, জুলাই বিল্পবের বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের রেখে যাওয়া প্রেরণাকে ধারণ করে তার রুহের মাগফিরাতের পরে আমরা আমাদের ক্যাম্পেইন শুরু করেছি।

‎জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হন  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়। 

এদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। 

হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। এসময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন।

গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9