জকসুতে ২১ পদে লড়বেন ১৫৭ জন প্রার্থী

১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ AM
জকসুতে ২১ পদে লড়বে ১৫৭ জন প্রার্থী 

জকসুতে ২১ পদে লড়বে ১৫৭ জন প্রার্থী  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ জন প্রার্থী। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ নির্বাচন কমিশন চূড়ান্ত সংশোধিত এই প্রার্থী তালিকা প্রকাশ করে।

তালিকায় দেখা যায়, ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন, এজিএস পদে ৮ জন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সাতজন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাত জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে পাঁচজন, আইন ও মানবাধিকার পদে পাঁচজন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাত জন, ক্রীড়া সম্পাদক পদে আট জন, পরিবহন সম্পাদক পদে চারজন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদকে ৬ জন এবং নির্বাহী সদস্য পদে লড়ছেন ৫৭ জন। এবার জকসুতে মোট ভোটার ১৬ হাজার ৭২৫ জন। 

এর আগে সংশোধিত নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবং ভোট গ্রহণ ও গণনা ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে কমিশন।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬