গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ PM
গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠনে সভার আয়োজন করা হয়

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠনে সভার আয়োজন করা হয় © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিপ্লব মল্লিক (ঝন্টু) সভাপতি, বিমল বালা সহ-সভাপতি এবং নির্মল বিশ্বাস সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড় মৎস্য আড়তে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়কে নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটি ঘোষণা করা হয়। 

পীড়ারবাড়ী গ্রামের বিশিষ্ট সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ।

এছাড়া, সাদুল্লাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির…
  • ২২ নভেম্বর ২০২৬