জামায়াত-বিএনপি সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল ‍যুবক গ্রেফতার

০২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ PM
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষের সময় পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার মণ্ডল

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষের সময় পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার মণ্ডল © সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষের সময় পিস্তল হাতে ভাইরাল যুবক তুষার মণ্ডলকে (২১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পাশ্ববর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। এ সময় তার ব্যবহৃত পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তুষার উপজেলার ভেলুপাড়ার আবু তাহেরের ছেলে।

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী আবু তালেব মণ্ডলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তার ছবি দেখিয়ে তাকে জামায়াতকর্মী দাবি করেছে বিএনপি নেতাকর্মীরা। তবে তা অস্বীকার করেছে জামায়াত। পরে তাকে কর্মী বলে দাবি করেছে পুলিশও।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদীর চরগড়গড়ি মোড়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তুষার প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগে জামায়াত ও বিএনপি মামলা করে। 

আরও পড়ুন: জরিমানায় পড়া সেই লাজ ফার্মার মালিক ঢাকা-১৬ আসনের জামায়াত প্রার্থী নন, পরিষ্কার করলেন নিজেই

এরপর থেকে তুষার পলাতক থাকলেও সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ঈশ্বরদীর ভেলুপাড়ায় বালুতে পুঁতে রাখা পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনার পর থেকে তুষার পলাতক ছিল। সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রও দুই রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাকে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬