সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

৩০ নভেম্বর ২০২৫, ১১:৫১ PM
মুছা মিয়া

মুছা মিয়া © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুছা মিয়া (৫৯) নামের সাবেক এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার পাশে কচুরিপানার ওপর মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬