হাসপাতাল থেকে বাসায় ফিরছেন জামায়াত নেতা তাহের

০১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ AM
জামায়াত নেতা তাহের

জামায়াত নেতা তাহের © সংগৃহীত

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সুস্থ হয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরবেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ১ ডিসেম্বর সোমবার বেলা ২টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বাসায় ফিরবেন ইনশাআল্লাহ। তিনি হাসপাতাল গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

 

বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬
বাসে ‘জয় বাংলা’ স্লোগানে বাধ্য করার অভিযোগ, যে ব্যাখ্যা দিল…
  • ২২ নভেম্বর ২০২৬
রাতের অন্ধকারে চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা
  • ২২ নভেম্বর ২০২৬
ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬