‎হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান

০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ PM
সাংবাদিক অলিউল্লাহ নোমান

সাংবাদিক অলিউল্লাহ নোমান © সংগৃহীত

‎হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে পূর্বঘোষিত প্রার্থী পরিবর্তন করে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। আজ সোমবার জেলা ‎জামায়াতের আমির ও পূর্বঘোষিত প্রার্থী মুখলেছুর রহমান নিজস্ব ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।

জেলা আমির ‍মুখলেছুর রহমান লিখেছেন, দলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অলিউল্লাহ নোমান ভাইকে আমরা মনোনীত করেছি। আমি তার পক্ষে কাজ করব। সকল নেতাকর্মী ও ভোটারদের কাছে অনুরোধ, তাকে ভোট দিয়ে বিজয়ী করুন।
‎
‎স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, নতুন প্রার্থী মনোনয়ন পেয়ে দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনের জন্য এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে এবং নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।
‎
অলিউল্লাহ নোমান ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতি ও একজন আইন বিশেষজ্ঞের মধ্যকার স্কাইপ ফোনে কথোপকথনের বিরবণ প্রকাশ করে আলোচিত হন। ওই ঘটনা ‘স্কাইপ কেলেঙ্কারি’ হিসেবে সমালোচিত হয়। পরে নিপীড়নের আশঙ্কায় তিনি দেশ ছাড়তে বাধ্য হন। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে ফিরলেও গত জানুয়ারিতে আবারও বাইরে চলে যান নোমান। ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশাও প্রকাশ করেছিলেন তিনি।

ড.ইউনূসকে হেনস্তার দায় হাসিনার: জামায়াত আমির 
  • ১৩ অক্টোবর ২০২৬
‘সরকারের আগাম প্রস্তুতিতে ডেঙ্গুর মৃত্যুহার কমেছে ৪০ শতাংশ’
  • ১৩ অক্টোবর ২০২৬
যে কারণে এনটিআরসিএসর সিলেবাস ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না
  • ১৩ অক্টোবর ২০২৬
কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬