টাঙ্গাইলে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩

১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ PM
টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে

টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে © সংগৃহীত

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এসময় দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা। আজ সন্ধ্যায় তারা বাসস্ট্যান্ডে গেলে মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। 

এসময় লাইফ কেয়ার হাসপাতাল এবং এশিয়া হাসপাতাল ভাঙচুর করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬