তারেক রহমানের জন্মদিন ও বয়সের সাথে মিল রেখে ছাত্রদল নেতার ব্যতিক্রমী কর্মসূচি

১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৫, ০৮:৩২ PM
তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার ব্যতিক্রমী আয়োজন © টিডিসি

২০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ২০টাকা প্রতীকী মূল্যে ৬১টি বই এবং সাথে একটি করে চারাগাছ বিতরণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির চত্বরে এ ব্যতিক্রমী কর্মসূচির বাস্তবায়ন করে ছাত্রদল নেতা শাকিল পরিচালিত সংগঠন ‘শুভোদয় – নতুন দিনের সন্ধানে’।

এ কর্মসূচি আয়োজন প্রসঙ্গে জাহিদ হাসান শাকিল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জনাব তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে ৬১ টি বই এবং ২০ নভেম্বর জন্মদিন তাই ২০ টাকা প্রতীকী মূল্যে দেওয়া হয়েছে। জন্মদিনে আড়ম্বর আয়োজন না করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ তৈরি করাই আমাদের উদ্দেশ্য। সে কারণেই বইকে কেন্দ্র করে এই ছোট পরিসরের আয়োজন করেছি।

তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, অর্থনীতি ও সমকালীন রাজনীতি বিষয়ে মোট ৬১টি বই স্টলে রাখা হয়।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট লীগ জনাব তারেক রহমানের কোন বক্তব্য মিডিয়াতে প্রচার করতে দেয়নি। তবে সত্য কখনো চেপে রাখা যায় না, তা প্রকাশ হবেই ।

 

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9