বগুড়া-৬ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ছাত্রদল 

১৫ নভেম্বর ২০২৫, ০৫:৫০ PM
ছাত্রদলের গনসংযোগ

ছাত্রদলের গনসংযোগ © সংগৃ হীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী এলাকা বগুড়া-৬ সদর আসনে প্রচারণায় নেমেছে ছাত্রদল। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ এবং বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) শহরের কলোনী বাজার এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি আবাসিক এলাকা, জনসমাগমস্থল, বাজার, পথচারী, দোকানি, যানবাহনের চালক-যাত্রী, রিকশাচালক ও দিনমজুরসহ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। সভায় নেতারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ, সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, মশিউর রহমান, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হাসান, আলী হাসান, শহর ছাত্রদল সভাপতি এসএম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, শাহ সুলতান কলেজ ছাত্রদল আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব সোহাগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, দেশের যুবসমাজ পরিবর্তনের পক্ষে এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দেবেন তারেক রহমান। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক, উন্নত এবং মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9