বাদ কেক কাটা-আলোচনা সভা, সারাদেশের মাদ্রাসায় যাচ্ছে ছাত্রদল

১৯ নভেম্বর ২০২৫, ০১:০০ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো বা যেকোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলের শীর্ষ নেতার জন্মদিন ঘিরে সব ধরনের উৎসবমূলক কার্যক্রম বাদ দিয়ে সারাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে ওইদিনের ছাত্রদলের কর্মসূচি প্রকাশ করে বলা হয়, আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা এবং পৌর ইউনিট ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন: তারেক রহমানের জন্মদিনে কেককাটাসহ যেকোনো উৎসবে নিষেধাজ্ঞা বিএনপির

সবশেষে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ উদ্দিন নাছির উদ্দীন নাছির জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা-কর্মীকে উক্ত নির্দেশনা যথাযথভাবে পালন ও ঘোষিত কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে  আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন পালন উপলক্ষে কেককাটাসহ যেকোনো ধরণের আনন্দ উৎসবে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপি। 

এতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।

শেরপুর কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযো…
  • ১০ নভেম্বর ২০২৬
গোল মিস করেও আলোচনায় নেইমার, ২০৩০ সালের জন্য সাজালেন স্বপ্ন…
  • ১০ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় বাসে আগুনের বোতল নিক্ষেপ
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি-প্রক্টর পদে থ…
  • ১০ নভেম্বর ২০২৬
সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে ককটেল মারে , ভিসি-প্রক্টর কী করে—ঢাবি শিবিরের বি…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950