শৈলকূপার প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৪ নভেম্বর ২০২৫, ০২:২৫ PM
চিকিৎসা সহায়তার সময়

চিকিৎসা সহায়তার সময় © সংগৃহীত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে'র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষিকাজের দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। অসহায় নাছির মন্ডলের বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামে।

আজ শুক্রবার সকালে (১৪ নভেম্বর) পরিবারটির সাথে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

মানবিক এই সাক্ষাৎ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। সাক্ষাৎকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাজনীনের পিতা নাছির মন্ডলের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ। পাশাপাশি অসহায় নাছির মন্ডলের পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রশিদুজ্জামান মিল্লাত।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এদিকে, তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন—জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ও বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পু।
 
এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পাননু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুল মজিদ, শৈলকূপা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন, শৈলকূপা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা ঠান্ডু, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সোহেল খান প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীনের বর্তমান বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এছাড়া নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9