প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে নির্যাতন বিএনপি নেতার, সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ

১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ PM
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রধান শিক্ষিকা (গোল চিহ্নিত)

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রধান শিক্ষিকা (গোল চিহ্নিত) © টিডিসি

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে এক প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিত ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম সাজ্জাদ হোসেন খান হীরা। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অভিযোগের ন্যায়বিচার ও নিজের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী শিক্ষিকা সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেছেন। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রেহেনা পারভীন। তিনি উপজেলার পূর্বধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেহেনা পারভীন বলেন, ২০১৯ সালে সাজ্জাদ হোসেন খান হীরার ছোট ভাই ইফরানুল বারী খান পলাশের কাছ থেকে উত্তর খয়রাকুড়ি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ-সংলগ্ন লুৎফা টাওয়ারের পেছনে ৩ দশমিক ৫ পয়েন্ট জমি ২০ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করেন তিনি। ৮ লাখ টাকা বায়না দেওয়ার পর জমির রেজিস্ট্রির প্রক্রিয়া শুরু করলে জানতে পারেন, জমিটি উত্তরা ব্যাংকে মর্টগেজ অবস্থায় রয়েছে। এ নিয়ে বারবার সময়ক্ষেপণ করেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়িতা মহিলা মার্কেটের পেছনে আলোচনা করতে গেলে অভিযুক্ত নেতা আচমকা উত্তেজিত হয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। এতে তিনি আহত হন এবং পরবর্তী সময়ে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও হালুয়াঘাট থানায় লিখিতভাবে অবগত করেছেন।

ভুক্তভোগী রেহেনা পারভীন অভিযোগ করেন, অভিযুক্ত নেতা ও তার পরিবারের কারণে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের জন্য গণমাধ্যমসহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬