১৪ নেতাকে আবার দলে ফেরাল বিএনপি

১৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৫ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে ইতোপূর্বে বহিষ্কার হওয়া ১৪ নেতাকে দলে ফিরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ বুধবার (১৯ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য এই ১৪ নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।

পদ ফিরে পাওয়া ওই ১৪ জন হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আতাউর রহমান মুকুল, সাবেক সদস্য শওকত হাসেম শকু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদ এবং গাজীপুর মহানগরের অন্তর্গত গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার, ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সেলিম হোসেন ও ৪৯-৫০-৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাছরিন আক্তার শিরিন।

এ ছাড়াও পদ ফিরে পাওয়া অন্যরা হলেন- গাজীপুরের গাছা থানা বিএনপির ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাছিনা মমতাজ, ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সফিউদ্দিন আহমেদ, ৫১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, ৫২-৫৩-৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কেয়া শারমীন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মনির হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জি এস মনির এবং ৪৬-৪৭-৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজা আক্তার।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9