চুয়াডাঙ্গায় প্রতীকী দাঁড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত ১১

১৯ নভেম্বর ২০২৫, ০১:৪২ PM
সংঘর্ষে আহতরা

সংঘর্ষে আহতরা © সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শ্যামপুর গ্রামে প্রতীকী দাঁড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নারী ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের কর্মীরা প্রতীকী দাঁড়িপাল্লা টাঙাতে গেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষই পরস্পরের বাড়িতে হামলার অভিযোগ তোলে।

আহতরা হলেন, আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কনক, সদস্য সাজাহান ও আলিম, কুমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজেল হোসেন, ১ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশিদুল ইসলাম।

শ্যামপুর গ্রামের মো. হারুনের ছেলে মুরাদ আলি, মো. মাহাতাবের ছেলে আরিফ হোসেন, মো. পলাশের ছেলে লাল্টু রহমান, সাদেক আলির ছেলে ওল্টু হোসেন এবং তার মেয়ে ফাতেমা খাতুন। তারা সকলেই জামায়াত কর্মী।

আহতরা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষের করা পৃথক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  

চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬