কসবায় বিএনপির দু’ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২৫, ১২:০১ PM
বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কসবা উপজেলার নির্বাহী সদস্য,যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইমরান হোসেন,মজু মেম্বারের নেতৃত্বে বিভিন্ন দল থেকে  দু’শতাধিক নেতাকর্মী  জামায়াতে  যোগদান করেছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় কসবা উপজেলা বিনাউটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে তারা যোগদান করেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এব্বং আব্দুল হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বি-বাড়ীয়া-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার, বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম ,কসবা উপজেলা নায়েবে আমির শিবলী নোমানি ,সেক্রেটারী গোলাম।

বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক,সাবেক সেক্রেটারি আল আমিন সরকার ,সাবেক শিবির নেতা আমীর হোসাইন,ইমরান হোসাইন,মাওলানা আব্দুল হালিম,মনির হোসেন প্রমুখ।

আতাউর রহমান সরকার নতুন যোগদানকৃত নেতা-নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের মানুষ জামায়াতের নেতৃত্বে জোটকে সমর্থন করবে। এদেশের জনগণ কোন দূর্নীতিবাজট, চাঁদাবাজদেরকে ভোট দিবেনা।

 

১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬