শাপলা কলির পক্ষে প্রচারণায় নিজামীর ছেলে

১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
নিজামীপুত্র নাদিমুর রহমান ও শাপলা কলি

নিজামীপুত্র নাদিমুর রহমান ও শাপলা কলি © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলা কলির পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমানকে। তিনি বর্তমানে তুরস্কের নিগদের ওমর হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিকবার এনসিপির পক্ষে প্রচারণা চালান নাদিম। কয়েক দিন আগে শাপলা কলির ছবি পোস্ট করে নাদিমুর রহমান লিখেছেন, ‘শাপলা কলি পাড়ায় পাড়ায়, দেশ গড়বে সকলে মিলে.......’। আজ শনিবার (১৫ নভেম্বর) এনসিপির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন এই পোস্টটি শেয়ার করলে বিষয়টি ফের সামনে আসে। শাহিন লিখেছেন, ‘জামায়াতের সাবেক আমীর শহীদ মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম ভাইয়ের মার্কা, শাপলা কলি মার্কা।’

এর আগে গত ৮ নভেম্বর বাংলাদেশের খেলা উপলক্ষে আরেকটি পোস্টে নাদিম লেখেন, ‘খেলার মাঠে বাংলাদেশ হেরে গেলেও বাংলদেশিদের মনে বাসা বেঁধে রেখেছে শাপলা৷ এই শাপলা কলি শাপলা ফুল হয়ে গ্যালারিতে বসে অনুপ্রেরণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে৷ আজদের শাপলা কলি আগামী দিনের ভবিষ্যত, আগামীর অঙ্গীকার৷ নদী মাতৃক এই দেশের প্রতিটি আনাচে কানাচে শাপলা কলি শাপলা ফুল হয়ে ফুটে দেশকে গড়বে, দেশকে পরাশক্তির হাত থেকে রক্ষা করবে এবং সর্বোপরি দেশকে অর্থনৈতিকভাবে গোটা বিশ্বের কাছে মাথা উচু করিয়ে দাঁড় করাবে৷’

গত ৩ নভেম্বর আরেকটি পোস্টে নাদিমুর রহমান লিখেছেন, ‘শাপলা কলি শাপলা ফুল হয়ে ফুটবে দেশটাকে গড়বে, দেশকে সোনার বাংলাদেশে রূপ দেবে, দেশকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে আত্ননির্ভরশীল করে গড়ে তুলে দেশকে গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাড় করাবে৷ এটাই হোক নতুন বাংলাদেশের অঙ্গীকার.....।’

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশি মাসুদ চৌধ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬