জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনের ঘোষণায় যে প্রতিক্রিয়া জানাল জামায়াত

১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৫১ PM
প্রেস ব্রিফিংয়ে জামায়াত সেক্রেটারি

প্রেস ব্রিফিংয়ে জামায়াত সেক্রেটারি © টিডিসি ফোটো

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটি জানায়, একইদিন জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্খা পূরণ হয়নি।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ৪টায় দলটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এর আগে দুপুর ২টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: লিখিত বাদ, এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা

তিনি বলেন, গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় ও দাবিকে উপক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে খুবই পরিস্কার করে বলতে চাই যে, প্রধান উপদেষ্টার একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্খা পূরণ হয়নি।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।  

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9