বাহিরের কোনো নেতার নির্দেশে দেশ চলতে পারে না: জামায়াত নেতা ড. মাসুদ

১২ নভেম্বর ২০২৫, ০৪:৪৪ PM
ড. শফিকুল ইসলাম মাসুদ

ড. শফিকুল ইসলাম মাসুদ © টিডিসি ফটো

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাহিরের কোনো নেতা দিয়ে বাংলাদেশের কোনো কর্মী চলতে পারে না। বাহিরের কোনো নেতার নির্দেশে বাংলাদেশ চলতে পারে না। কেউ কেউ এখন বলছেন ৫ আগস্ট চাইলে আপনাদের নেতা রাষ্ট্রক্ষমতা গ্রহণ করতে পারতেন। আপনার নেতা এখন পর্যন্ত দেশে আসার নিরাপত্তা বোধ করেন না, তিনি রাষ্ট্রক্ষমতা কীভাবে গ্রহণ করবেন।

বুধবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বর থেকে নাজিরপুর ইউনিয়ন বাংলাবাজার সংলগ্ন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার অফিস পর্যন্ত একটি সংক্ষিপ্ত গণসংযোগ ও পথসভা শেষে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

শফিকুল ইসলাম মাসুদ বলেন , আমরা ইতিমধ্যে যে কার্যক্রমগুলো চালু করেছি,  এগুলো আগামী দিনে অব্যাহত রাখার প্রশ্নে বাউফলবাসী ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ব্যাপকভাবে আমাদের বিজয়ী করবে। আমাকে আজকে জিজ্ঞেস করা হয়েছে বাউফলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা? আমি বলেছি বাউফলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার কোনো প্রতিদ্বন্দ্বী এবার নাই। আমাদের প্রতিযোগিতা আছে ,আমরা প্রতিযোগিতা করতে চাই ভালো কাজের সাথে।

তিনি আরও বলেন, কেউ যদি একটা ভালো কাজ করে দেখাতে পারে জামায়াতে ইসলামীর প্রতিযোগিতা হচ্ছে আমরা পাঁচটা ভালো কাজ দিয়ে তার সাথে মোকাবিলা করবো। আর কেউ যদি আমাদের এই ভালো কাজ থামিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে শরীরের ঘাম এবং রক্ত মিশিয়ে আমাদের এই সমাজ কল্যাণের কাজগুলো অব্যাহত রেখে যাব।

এ সময় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসাহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, ছা্ত্রশিবির সভাপতি লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি কামরুজ্জামান কাজল, বাউফল ফাউন্ডেশন সচিব অ্যাডভোকেট আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন। 

মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬