যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের

১২ নভেম্বর ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৩:২২ PM
রাজধানীর আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে সমমনা ৮ দলের নেতারা।

রাজধানীর আল ফালাহ মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনে সমমনা ৮ দলের নেতারা। © সংগৃহীত

নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াতসহ সমমনা ৮ দল। এ সময়ের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলগুলোর নেতারা।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান নতুন কর্মসূচি ঘোষণা করে এ আলটিমেটাম দেন।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা রুখতে সর্বস্তরের জনশক্তিসহ ৮ দলের নেতারা  দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া আগামী রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

তবে এর আগে যদি দাবিগুলো মেনে নেয়া না হয়, তাহলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন বলে আশা করছি। নেতারা এরইমধ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছেন। এই সাক্ষাতেই রাজনৈতিক সংকটের নিরসন হবে।

এদিকে, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, শাটডাউনের নামে এরইমধ্যে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহায়তা করতে আমরা প্রস্তুত।

শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ বন্যায় থমকে গেল বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬