জামায়াতে ইসলামীর সঙ্গে আইএমএফ'র বৈঠক

১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ PM
কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক

কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আইএমএফ-এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ নভেম্বর) বেলা ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে আইএমএফ-এর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন আইএমএফ এর ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চীফ অব মিশন আইভো ক্রেজনার ও অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি। 

আরও পড়ুন: আইন লঙ্ঘনে ১০ লাখ টাকার জরিমানা ৫০ লাখ হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং জনাব শফিউল্লাহ।

বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, বিভিন্ন আর্থিকখাত, করব্যবস্থা ও সামাজিক খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‎জবির আইন বিভাগে ভর্তি— ইউনিট, যোগ্যতা ও প্রস্তুতি নিয়ে মনে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬