লিখিত বাদ, এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা

১৩ নভেম্বর ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ১২:৪২ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

এমসিকিউ পদ্ধতিতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। কোনো নেগেটিভ মার্কিং থাকবে না বলে জানান বিশ্ববিদ্যালয়টির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া। তিনি বলেন, নতুন শিক্ষাবর্ষে লিখিত পদ্ধতিতে আর জবির ভর্তি পরীক্ষা হবে না। এমসিকিউ পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং নেগেটিভ মার্কও থাকছে না।

বিভিন্ন ইউনিটের প্রশ্নের মানবন্টন নিয়ে তিনি বলেন, ‘এ’ ইউনিটের শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বাধ্যতামূলক এবং জীববিজ্ঞান ও গণিত  ঐচ্ছিক থাকবে, যেকোনো একটা উত্তর করা যাবে। 

‘বি’ ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান; ‘সি’ ইউনিটের জন্য ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ও হিসাববিজ্ঞান-ম্যানেজমেন্ট এবং অন্য গ্রুপ থেকে যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে। ‘ডি’ ইউনিটের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গাণিতিক বুদ্ধিমত্তা।

প্রতিটি ইউনিটের জন্য মোট ৯৬টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ০.৭৫ করে বরাদ্দ থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। 

তিনি বলেন, এক শিফটেই এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না। পরীক্ষা হবে ১ ঘন্টা। এ ইউনিট ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে।

বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ সমূহ

ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার); এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ): ২৬ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার); সি-ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার);  ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার); বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)।

রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচু…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬