জবির ছাত্রীদের হিজাব দিল ছাত্রীসংস্থা

১২ নভেম্বর ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৭:৩০ PM
জবি ছাত্রীদের মাঝে ফ্রি হিজাব বিতরণ করেছে ছাত্রীসংস্থা

জবি ছাত্রীদের মাঝে ফ্রি হিজাব বিতরণ করেছে ছাত্রীসংস্থা © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক হাজার শিক্ষার্থীর মধ্যে হিজাব বিতরণ করেছে শাখা ইসলামী ছাত্রীসংস্থা। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকে আজ বুধবার বিকেল ৪টা পর্যন্ত।

আয়োজকরা বলেন, ১০ তারিখ সকাল থেকে ১১ তারিখ সকাল পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন করেন এক হাজার ১৫ জন শিক্ষার্থী। যাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী আজ হিজাব সংগ্রহ করেছেন। যারা এখনও সংগ্রহ করেননি, তাদের কাছেও আমরা হিজাব পৌঁছে দেব।

শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী সুখীমন খাতুন বলেন, যেসব আপুরা পর্দা করেন এবং যারা করেন না, উভয় আমাদের থেকে হিজাব সংগ্রহ করেছেন। আমরা আসলে এই বার্তা দিতে চাই যে, হিজাব আসলে আমার উন্নতি বা অগ্রগতির অন্তরায় নয়, বরং সুরক্ষা। আমরা হিজাবের প্রতি নারী শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে চাই এবং তাদের মধ্যে থাকা হিজাব নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক সাড়া পাচ্ছি।

হিজাব সংগ্রহ করা অর্থনীতি বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী গাজী সামিয়া অনুভূতি প্রকাশ করে বলেন, আমি এ ধরনের কর্মসূচিকে সাধুবাদ জানাই। এখানে মডেস্টি প্রচার করা হচ্ছে। একই সঙ্গে এখান থেকে আমাদের মধ্যে কানেক্টিভিটি বাড়ছে। ক্যাম্পাসে আসতে এই প্রোগ্রামগুলো আমাদের উৎসাহ দেয়। আমি মনে করি, এ ধরনের প্রোগ্রাম সব সংগঠনেরই আয়োজন করা উচিত।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950