জকসু নির্বাচন

ছবিযুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, দেখুন এখানে

১২ নভেম্বর ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ১০:৪২ PM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছবি যুক্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার রাত ১০ টা ২৫ মিনিটে জকসু নির্বাচনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে ভোটারদের চূড়ান্ত এই ভোটার তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, ভোটারদের নির্দিষ্ট কিউ আর কোড, সেশন, আইডি নাম্বার ও ছবি যুক্ত করা হয়েছে পৃথকভাবে। 

ভোটার তালিকা দেখুন এখানে

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের মনোনয়নপত্র আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে, চলবে সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত।জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশন কার্যলয় থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা ও হল সংসদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীরা নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিবেন।

এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়। এছাড়া আজ ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। আর আগামীকাল ১৩ নভেম্বর ও ১৬, ১৭ নভেম্বর চলবে মনোনয়ন পত্র বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এ ছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ও ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। এদিকে প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৯ ডিসেম্বর। এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করবেন আর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে। এছাড়া তফসিল অনুযায়ী নির্বাচনের দিনেই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬