জামায়াত-এনসিপিসহ ৬ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

১৯ নভেম্বর ২০২৫, ১২:১৬ PM
জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ছয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন

জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ছয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন © টিডিসি ফটো

জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বুধবার (১৯ নভেম্বর) সকালে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয় দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। 

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টার পর শুরু হয়। প্রথম পর্বের আলোচনায় অংশ নেয় জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

আরও পড়ুন: ‘যুদ্ধটা মাঠেই থাক, সীমান্তে আনলে ২০ গোল খাবা’— হারের পর কী বললেন ময়ূখ?

দ্বিতীয় পর্বের সংলাপ শুরু হবে দুপুর ২টায়। এতে অংশ নেবে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। 

বিকেল ৪টা পর্যন্ত চলবে এ আলোচনার পর্ব। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ এবং সুপারিশ শুনতেই সিরিজ সংলাপের আয়োজন করেছে কমিশন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬