ফজলুর রহমান পেলেন ধানের শীষ

০৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:২৮ PM
ফজলুর রহমান

ফজলুর রহমান © টিডিসি সম্পাদিত

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

নির্বাচনে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

আরও পড়ুন: যে আসন থেকে লড়বেন খালেদা জিয়া-তারেক রহমান

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে প্রায় ২৩৫ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬