জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

০৩ নভেম্বর ২০২৫, ১২:২৩ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © টিডিসি সম্পাদিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ৭ ও ৮ নভেম্বর এসব কর্মসূচি পালন করা হবে। আজ সোমবার (৩ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর সকাল ১০টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। দিবসটি উপলক্ষে সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে সাঁটানো হবে পোস্টার।

একই দিন বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী। বিকাল ৩টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনে র‍্যালী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: তিন মাস পর সারাদেশের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

পরদিন ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, মহানগর এবং জেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন। নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল ও সার্থক করার নির্দেশনা দিয়েছেন তারা।

ঝিনাইদহে শিশু সাবা হত্যা মামলায় প্রতিবেশী শান্তনার যাবজ্জীবন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎চাকরির ভাইভা নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যে জকসুর …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় অপসারণের পর ফের রাস্তার জায়গায় দেয়াল নির্মাণের অ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ফাঁস: শি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবার বিদেশি লিগে খেলবেন রহস্যময় স্পিনার রুবেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬