যে আসন থেকে লড়বেন খালেদা জিয়া-তারেক রহমান

০৩ নভেম্বর ২০২৫, ০৬:০৭ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৬:২৪ PM
খালেদা জিয়-তারেক রহমান

খালেদা জিয়-তারেক রহমান © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সারা দেশের ২৩৭ আসনে প্রাথমিকভাবে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছেন মির্জা ফখরুল।

আরও পড়ুন: বিএনপির ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থী কারা, তালিকা দেখুন এখানে

তিনি জানান, দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া-৭ আসন থেকেও লড়বেন তিনি। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬