‘এনসিপির সংসদে যাওয়া নির্ভর করবে বিএনপির ওপর’

০৩ নভেম্বর ২০২৫, ০৩:০২ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 

রোববার (২ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে নুর জানান, এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, তারা এমপি হবেন কি না বা সংসদে যাবেন কি না, সেটা নির্ভর করবে বিএনপির ওপরে। কিন্তু বিএনপির নেতাদের নিয়ে যেভাবে তীর্যক, অসম্মানজনক ও অরুচিকর মন্তব্য করছে, জানি না শেষ পর্যন্ত তাদের মধ্যে কী ধরনের সমঝোতা হয়।

নুরুল হক নুর আরও বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য বিভিন্ন নেতার বাসায় যায়। ব্যক্তিগত সম্পর্ক মেনটেইন করে। আবার অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দিচ্ছে। এটা খুব একটা বিভ্রান্তিকর অবস্থা।

গণভোট ও নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তফসিল ডিসেম্বরই এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে। এটা আমার কথা না, সব দলেরই একটা মতামত। সুতরাং এইগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9