‘‌ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন’

০৩ নভেম্বর ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ১২:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। সোমবার (৩ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালে ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করেছে।’

গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের বিষয়ে আসিফ নজরুল বলেন, আগামী ১ সপ্তাহের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান তারা যেন আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে আসতে না পারে তাহলে সরকার তার সিদ্ধান্ত নেবে।

এর আগে গত ৩০ অক্টোবরও নির্বাচন নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, যে যাই বলুক ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। এ ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তবে ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব কেবল সরকারের নয়, দলগুলোরও দায়িত্ব রয়েছে।

নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬