জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপিসহ যে ৫ দল

১৭ অক্টোবর ২০২৫, ০৬:১৫ PM , আপডেট: ১৭ অক্টোবর ২০২৫, ০৬:১৬ PM
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তাছাড়া বাম ধারার চারটি রাজনৈতিক দলও অনুষ্ঠানে অংশ নেয়নি। দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। পরে ৫টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

এর আগে অনুষ্ঠানস্থলে আগে থেকেই উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অতিথিরা। কিন্তু সেখানে এনসিপি ও চারটি বাম রাজনৈতিক দলের নেতাদের দেখা যায়নি।

এনসিপি গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর )দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950