রিটেন পাস করতে হবে, তারপর ভাইভাতে ইন শা আল্লাহ—বাবরের বক্তব্য ভাইরাল

১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর © ভিডিও থেকে নেওয়া

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর স্থানীয় একটি মাদ্রাসার অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন। সামনে শিক্ষার্থী। পাশে শিক্ষকসহ নেতাকর্মীরা। এ সময় তিনি তার বক্তব্যে রিটেন ও শারীরিক যোগ্যতা অর্জন করলে ভাইভায় দেখবেন বলে প্রতিশ্রুতি দিতে দেখা যায়। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

অনুষ্ঠানে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আগে যেমন আমি ধাক্কাইয়া জোর করে করতে পারছি, এখন পারব না। এখন মিডিয়া অনেক স্ট্রং। এখন নিজের যোগ্যতাবলে রিটেন পাস করতে হবে। শারীরিক যোগ্যত অর্জন করতে হবে। তারপর ভাইভাবে ইন শা আল্লাহ, আল্লাহ যদি রহম করে, আমি যতদূর পারি।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন আমি কি পারি। আমার সাধ্যে রাখি না, করে ফেলব। আপনাদের সেই জায়গা পর্যন্ত তো যেতে হবে। ছোট ছোট ভাই, তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে।’ নেত্রকোনার মোহনগঞ্জে একটি মাদ্রাসায় বক্তব্যটি দেন তিনি। তবে অনুষ্ঠানটি কবে হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি শেয়ার করে মোহাম্মদ সাকিব নামে একজন লিখেছেন, ‘লুৎফুজ্জামান বাবরের এই স্টেটমেন্টটা তরুণদের ভবিষ্যৎ নিয়ে বিএনপির ভয়াবহ বার্তা। এখানে দুটি জিনিস দিবালোকের মতো স্পষ্ট। ১. ক্ষমতায় থাকাকালীন সময়ে চোখ বন্ধ করে দলীয় সুপারিশ করেছেন বাবর ও বিএনপি। ২. তার ক্ষমতার পূর্বাভাসও দিয়েছেন এলাকার মানুষকে।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিসিএস প্রস্তুতি: নোবেল পুরস্কার ২০২৫ নিয়ে যা জানা জরুরি

তিনি আরও বলেছেন, ‘এখন মিডিয়া স্ট্রং হওয়ায় একটু রয়ে সয়ে করার চেষ্টা করবেন অর্থাৎ প্রিলি, রিটেন দিলে ভাইভাটা বাবর সুপারিশ করার আশ্বাস দিয়েছেন। ক্ষমতায় আসার আগেই সরকারি বেসরকারি চাকরি নিয়োগে দলীয়করণের মাধ্যমে যে বেকারত্ব এবং হতাশা তরুণদের মাঝে তৈরি হয়েছিল, তার পরিণাম হাসিনা ভোগ করেছে। লুৎফুজ্জামান বাবররাও একই পথে হাঁটতে যাচ্ছেন?’

মো. সুফিয়ান নামে একজন মন্তব্য করেছেন, ‘দুইদিন আগে বললেন বিএনপি আর এনসিপি ক্ষমতায় গেলে সবকিছু করতে পারবেন, জামাত কিছু করতে পারবে না। এই হচ্ছে নমুনা।’ প্যারেস তামই নামে আরেকজন লিখেছেন, ‘বাবর ভাই কি ভুল বলছে নাকি? এদেশে রাজনীতি তো এভাবেই হয়ে আসতেছে তাই না? এখনো হচ্ছে এবং সামনেও হবে। হাসিনার পর এদেশে কার্যত বাক স্বাধীনতা ছাড়া কিছুই পরিবর্তন ঘটেনি।’

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬