মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে সহায়তা দেবে বিএনপি: রিজভী

১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৩ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:১৩ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন।

তিনি আর জানান, ক্ষমতায় এলে বিএনপি আবাসিক এলাকায় শিল্পায়নসহ সমন্বয়হীনতার ঘাটতি পূরণে কাজ করবে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টায় রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবে। এ ছাড়াও ক্ষমতায় এলে বিএনপি আবাসিক এলাকায় শিল্পায়নসহ সমন্বয়হীনতার ঘাটতি পূরণে কাজ করবে।

এছাড়াও সন্ধ্যার পর থেকে ঘটনাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চারতলা ভবনের আর এন ফ্যাশন নামে পোশাক কারখানা ও পাশের শাহ আলমের রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে বিকেল সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম ৯ মরদেহ উদ্ধারের কথা জানান। এরপর সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬