জাপার সমাবেশে ককটেল বিষ্ফোরণ, সমাবেশ পণ্ড

১১ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ PM
জাপার সমাবেশে ককটেল বিষ্ফোরণ

জাপার সমাবেশে ককটেল বিষ্ফোরণ © সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, বন্দী নেতাকর্মীদের মুক্তি, বাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে চলা কর্মী সমাবেশে দফা দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় পার্টির কাকরাইলে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণ ছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা যায়। এ ঘঠনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে। তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।

এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। এসময় মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ প্রথম সারীর নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬