চিকিৎসা শেষে শনিবার দেশে ফিরবেন নুর

০২ অক্টোবর ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ AM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসা শেষে আগামী শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, দীর্ঘ ১২ দিন সিঙ্গাপুরে অবস্থান করে সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন নুরুল হক নুর। এর আগে গত ২২ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে যান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিকস ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের লাঠিচার্জে আহত হন তিনি। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬