চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক নুর

২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ AM
চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক নুর

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুরুল হক নুর © টিডিসি ফটো

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

নুরুল হকের সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন বলে গণঅধিকার পরিষদ নিশ্চিত করেছে।

এর আগে রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীতে অবস্থানরত ‘স্বৈরাচারী সরকারের এজেন্টদের’ অতর্কিত হামলায় নুর গুরুতর আহত হন। এরপর টানা ১৮ দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকদের পরামর্শে ও দলের সিদ্ধান্তে নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে, যদিও তার নিজ ইচ্ছায় নয় বলে জানিয়েছে সংগঠনটি।

নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণঅধিকার পরিষদ।

সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ‘দেরিতে হলেও নুরুল হকের চিকিৎসার বিষয়ে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে হামলার পর ২৪ দিন পেরিয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ না হওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সুপরিচিত নেতা ও দলের প্রধানের ওপর প্রকাশ্য হামলা শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয়, গোটা গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনীতির জন্যই অশনি সংকেত। সরকার দ্রুত জড়িতদের শাস্তির আওতায় না আনলে, গণঅধিকার পরিষদ দেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

ভয়াল ১২ নভেম্বর: ৫৬ বছর পরও উপকূলে অমলিন ভয়াল ১২ নভেম্বরের …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950