শ্বাসকষ্ট বেড়েছে নুরের, হাসপাতালে ভিড় না করার অনুরোধ

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ PM
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর © টিডিসি সম্পাদিত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এ কারণে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

নুরুল হকের অফিসিয়াল ফেসবুক পেজে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গতকাল গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু ভিপি নুরুল হক নুর একটু সুস্থবোধ করছিলেন। রাতে ঘুম না হওয়া, মাথায় যন্ত্রণা, শরীর ব্যথাসহ নাকবন্ধ থাকায় একটু শ্বাসকষ্ট বেড়ে অবস্থার অবনতি হয়েছে। 

আরও পড়ুন: এবার খুঁজে পাওয়া যাচ্ছে না সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট

এতে আরও বলা হয়েছে, এ অবস্থায় তার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তাই দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের হাসপাতালে ভিড় না করে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬