অসুস্থতার খোঁজ নিতে ভিপি নুরের বাসায় আমির খসরু

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ PM
নুরুল হক নুরের বাসায় আমির খসরু মাহমুদ চৌধুরী

নুরুল হক নুরের বাসায় আমির খসরু মাহমুদ চৌধুরী © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মহানগর প্রজেক্টে নুরের বাসায় যান আমির খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। গণঅধিকার পরিষদ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে ১৮ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গত ১৫ সেপ্টেম্বর বাসায় ফেরেন নুরুল হক নুর।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে এক নম্বর হুকুমের আসামি করা হয়েছে।

প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো…
  • ১৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬