১৭ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

১৭ দিন চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে বিকেল পৌনে ৫টার দিকে হাসপতাল ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন। ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে তাকে ঢামেক-এর পুরাতন ভবনের ৪র্থ তলার নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরবর্তীতে আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নুর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নেব।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950