হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রশ্নে ভেটো, প্রতিশোধ নিতে হামলা করে ছাত্রলীগ

১৯ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৯:১৪ AM
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ভেটো দেওয়ায় তিনিসহ ছাত্রলীগ মানতে পারেনি বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। প্রতিশোধ নিতে তারা একের পর এক হামলা করে বলে অভিযোগ করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেছেন মুহাম্মদ রাশেদ খাঁন। তিনি লিখেছেন, ডাকসুতে আলোচনা করে সিদ্ধান্ত নিল, শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করতে হবে। সাবেক ভিপি নুরুল হক নুর ও সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন মিটিংয়ে উপস্থিত হওয়ার আগে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ মিটিং করে সিদ্ধান্ত নিলাম, হাসিনাকে আজীবন সদস্য করা যাবে না। 

আরও পড়ুন: ছাত্রদলের প্যানেলে প্রার্থী নির্বাচনে চলছে চুলচেরা বিশ্লেষণ

তিনি বলেন, মিটিংয়ে উপস্থিত হয়ে নুরুল হক নুর ও আখতার হোসেন শেখ হাসিনাকে আজীবন সদস্য করার প্রশ্নে ভেটো দিল। শেখ হাসিনার এ অসম্মান শেখ হাসিনা ও তার ছাত্রলীগের সন্তানেরা মানতে পারেনি। প্রতিশোধ নিতে করেছে একের পর এক হামলা!

টমটমে-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
  • ২৭ আগস্ট ২০২৬
ভয়াবহ বন্যায় নেপাল ও চীনে নিখোঁজ ১৫০০, মৃতের সংখ্যা ১৫০ ছাড়…
  • ২৭ আগস্ট ২০২৬
দুধে অতিরিক্ত পানি, বিক্রেতার মাথায় ঢেলে দেওয়া হলো সেই দুধ
  • ২৭ আগস্ট ২০২৬
স্ত্রীকে ভিডিও কলে রেখে এসপির বাংলোয় পুলিশ সদস্যের গলায় ফাঁ…
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন ২ আসামি, উঠে এল নতু…
  • ২৭ আগস্ট ২০২৬
ছবিতে হাসি এল কীভাবে, ‘স্মাইল প্লিজ’র পেছনের গল্প
  • ২৭ আগস্ট ২০২৬