বাংলাদেশ ২.০ এখনও সম্ভব, যদি জুলাই ভুলে না যাই: তাসনিম জারা

১৪ জুন ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৮:১৫ PM
তাসনিম জারা

তাসনিম জারা © সংগৃহীত

জুলাইয়ের সময়কে ভুলে না গেলে এখনও বাংলাদেশ ২.০ সম্ভব বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। শনিবার (১৪ জুন) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তাসনিম জারা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল, তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’

ক্যাপশনের সঙ্গে ছবিটি পোস্ট করে তিনি বলেন, এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেলো। দেয়ালে লেখা ছিল: ‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’।

আরও পড়ুন: আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে

গত জুলাইয়ের কথা স্মরণ করে তিনি লেখেন, ‘জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেওয়াললিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।’

শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা July-এর সেই সময়কে ভুলে না যাই।’

‘বেগম খালেদা জিয়ার বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকের বিএনপি তার বিরোধিতা করছে’ এমন শিরোনামে তাসনিম জারা গতকাল দেওয়া এক পোস্টে নির্বাচন নিয়ে পরামর্শ দেন।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950