লন্ডন বৈঠক

আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে

প্রধান উপদেষ্টা-তারেক রহমান মধ্যে আলোচনা
১৩ জুন ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © সংগৃহীত

সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়—বলে জানান।

বৈঠকশেষে দুই পক্ষের একাধিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টা বলেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের  রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কুপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬