মির্জা ফখরুলকে কতদিন হাসপাতালে থাকতে হবে, জানালেন চিকিৎসক

২৩ মে ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ২৩ মে ২০২৫, ০৭:১৮ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরও এক সপ্তাহ হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় বেলা ১১টায় থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হাসপাতালের চিকিৎসক এই পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরও এক সপ্তাহ পর সিদ্ধান্ত জানাবেন কত তারিখের মধ্যে মহাসচিব বিমানে যাত্রা করতে পারবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন: দাখিল ও আলিমের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল

এর আগে, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। গত ১৪ মে মির্জা ফখরুলের বাঁ চোখে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বর্তমানে ফখরুল হাসপাতালটির কেবিনে আছেন।

মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬
বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৫ জেলায় নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ১৪ নভেম্বর পর…
  • ১৮ অক্টোবর ২০২৬
‎আন্তর্জাতিক শ্রবণ স্বাস্থ্য সম্মেলনে এসএসএলটির প্রতিনিধিত্…
  • ১৮ অক্টোবর ২০২৬