করোনায় পপুলার মেডিকেল কলেজ অধ্যক্ষের মৃত্যু

২৮ জুলাই ২০২০, ০৮:৪১ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে রাজধানীর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

হাসপাতালটির ডিউটি ম্যানেজার অভিজিৎ রায় বলেন, অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুক গত ৩০ জুন এই হাসপাতালে ভর্তি হন। তিনি সার্জিক্যাল আইসিউতে ভর্তি ছিলেন।

জানা যায়, দুই মাস আগে অধ্যাপক ডা. টি আই এম আবদুল্লাহ আল ফারুকের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। শুরুতে ধানমণ্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে জুনের শেষ দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অধ্যাপক টিআইএম আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএএমএর আজীবন সদস্য। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. টি আই এম আব্দুল্লাহ আল ফারুক। সরকারি চাকুরী থেকে অবসরের পর পপুলার মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের সভাপতি ও মহাসচিব এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-এর সম্মানীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস আলম
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিংয়ে না পড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে নির্যাতন, শিক্ষক পলা…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
শহিদ শরিফ ওসমান হাদি’র বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বই…
  • ২৫ আগস্ট ২০২৬
নবীপ্রেমে সেজেছে চট্টগ্রাম, কাল লাখো মানুষের জশনে জুলুস
  • ২৫ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময়…
  • ২৫ আগস্ট ২০২৬