চাঁদপুর মেডিকেল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ PM
চাঁমেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়

চাঁমেকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় © টিডিসি

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুর মেডিকেল কলেজের (চাঁমেক) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘চাঁমেক ডে-২০২৬’ উদযাপন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থী ও চিকিৎসকদের অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। কেক কাটার মাধ্যমে শুরু হয় স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রম।

বর্ষপূর্তির এ আয়োজনে সভাপতিত্বে করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক (গাইনি ও প্রসূতি) ডা. সাহেলা নাজনীন। তিনি তার বক্তব্যে বলেন, ‘গত বছরের মতো এই বছরও আমরা চাঁমেক ডে পালন করছি। আমি হয়তো থাকব না, সামনের দিনগুলোতে কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা পালন করবে।’

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একাডেমিক এক্সিলেন্স হিসেবে দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. শারমিন আক্তার এবং স্টুডেন্ট অব দ্য ইয়ার হয়েছে ডা. সাদিয়া তাবাসসুম রৌদুসী।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. সাইফুল ইসলাম সোহেল, সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. সাব্বির আহমেদ।

২০১৮-১৯ এমবিবিএস শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে ৫০ শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ১০ জানুয়ারি ২০১৯ সালে চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার ১৯/১১/২০১৮ খ্রি. তারিখের পত্র অনুযায়ী ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ৪র্থ তলার উত্তর পার্শ্বের ১৩টি কক্ষ নিয়ে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়, যা বর্তমানেও চলমান।

বর্ষপূর্তির এই আয়োজনে চাঁদপুর মেডিকেল কলেজের সব বিভাগের প্রধানসহ সব শিক্ষক, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9